নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ০৪:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৪:৫৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় পারভেজ (২৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, ‘পারভেজের শরীরের শতভাগ দগ্ধ ছিল।’

এ নিয়ে এ ঘটনায় দুই জনের মৃত্যু হলো। এ ঘটনায় জীবন নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘পারভেজের মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ 

তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।  ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তিনি সিদ্ধিরগঞ্জ ইপিজেড-এর অনন্ত অ্যাপারেলসে সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।

উল্লেখ, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আদনান টাওয়ারের সপ্তমতলা ভবনের চতর্থ তলায় আগুনের এ ঘটনা ঘটে।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি