সব সেনানিবাসে শুরু হয়েছে মিলিটারি পুলিশ সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৯:০৬আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৫৩

দেশের সব সেনানিবাসে ব্যক্তিগত ও ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তা পালনে উদ্বুদ্ধ করতে শুরু হয়েছে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১‌।

রবিবার (২৮ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মিলিটারি পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল সাকিল আহমেদ।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডজুটেন্ট মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাস এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনা সদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকার জনসাধারণের মধ্যে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধি পাবে। সপ্তাহটি সফল করতে সব সংস্থার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম