শাহবাগে ৮ ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৩:২৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:৩৬

হাফ ভাড়ার গেজেট পাস, নাঈম হাসান হত্যাকাণ্ডের বিচার দাবি ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে বাম ছাত্র সংগঠনগুলোর হাতাহাতি হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা দিকে আট ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত এলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে মিছিলকারীরা সড়কে বসে পড়েন।

শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ‌‘পুলিশ জনগণের বন্ধু নয়। রাস্তায় মিছিলে হামলা করে প্রমাণ করেছে, তারা নিরাপদ সড়ক চায় না। তারা এর আগেও আমাদের ওপর হামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ দিয়ে আন্দোলন থামানো যাবে না। সড়কে মানুষ মরে, সরকার কী করে?’ 

তিনি বলেন, ‌`সড়কে হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করতে হবে। বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।’

শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা বাংলাদেশ ছাত্র ফেড়ারেশনের সভাপতি মিতু সরকার বলেন, ‘শিক্ষার্থীদের মিছিল দেখে তারা ভয় পেয়েছে। আমাদের অনেক আন্দোলনকারী শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছে। এই আন্দোলন চলবে।’

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন অফিস ও দফতর সম্পাদক আব্দুল মমিন বলেন, ‘আজ নাঈম হত্যার পর মেয়র এসে মূলা ঝুলিয়ে দায় এড়াতে চান। ছাত্রদের সঙ্গে শ্রমিকদের একটা বিরোধ লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সব জায়গায় এক ধরনের নৈরাজ্য চলছে।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম