ডিআরইউতে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১২:৪৫আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২:৪৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ডিআরইউ প্রাঙ্গণে।

এবারেরর নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৭২২ জন। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। আর বাকি দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন লড়ছেন। সভাপতি পদে ভোট করছেন সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ, কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী। সাধারণ সম্পাদক পদে ভোট করছেন মসিউর রহমান খান, জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। এর আগে সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম