গ্রিসে বাংলাদেশি রন্ধন শিল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৬:২১আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬:২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রিসে বাংলাদেশ দূতাবাস এথেন্সের উদ্যোগে রন্ধন শিল্প প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে সোমবার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ  প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত আসুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কলাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর খালেদ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।

দূতাবাসের আয়োজনে গ্রিসের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আই ই কে ডেল্টা’ এর মাধ্যমে ১৫ জন বাংলাদেশি তরুণ-তরুণী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে ৬টি ব্যাচে মোট ৯০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের আর্থিক ও সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে। গ্রিসে অর্থনীতি মূলত তিনটি সেক্টরের ওপর নির্ভরশীল— তৈরি পোশাক শিল্প, কৃষি খাত এবং রেস্টুরেন্ট খাত। এর মধ্যে রেস্টুরেন্ট খাতে শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি। গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের রেস্টুরেন্টে কাজের ওপর পর্যাপ্ত দক্ষতা ও সুযোগ না থাকায় তারা সঠিক মর্যাদা ও বেতন পাচ্ছেন না। সেই অভাব পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম