বিদেশে উচ্চশিক্ষা নিয়ে অ্যাপ্লাই বোর্ডের সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৯

কানাডার স্বনামধন্য ইয়র্কভিল বিশ্ববিদ্যালয় এবং টরন্টো ফিল্ম স্কুলে উচ্চশিক্ষা বিষয়ে একটি সেমিনার আয়োজন করেছে শিক্ষা বিষয়ক প্লাটফর্ম অ্যাপ্লাই বোর্ড। বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়, তাদের বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ পার্টনারদের জন্য।

১২০ জনের বেশি পার্টনার এই সেমিনারে অংশ নেবেন। এই দুটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে এই সেমিনারের আয়োজন করা হয়, যাতে তারা বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে শিক্ষার বিষয়ে সঠিক পথ নির্দেশনা দিতে পারে।

ইয়ার্কভিল বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ার সিনিয়র ম্যানেজার দীপক মেহতা এবং ইন্টারন্যাশনাল ম্যানেজার ভারুন ধাওয়ান এই দুটি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত প্রতিনিধিদের সঙ্গে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ১০ হাজার কানাডিয়ান ডলার স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে বলে জানান তারা। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লোকেশন টরন্টো ও ভেনকুভার, যা কানাডাগামী শিক্ষার্থীদের প্রাধান্য তালিকার শীর্ষে থাকে।

সেমিনারে অ্যাপ্লাই বোর্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানাজার মো. ইফতেখার উদ্দিন, অ্যাসোসিয়েট ম্যানাজার সাদিয়া আফরিন এবং অন্যান্য টিম মেম্বাররাও উপস্থিত ছিলেন। ইফতেখার উদ্দিন বাংলাদেশের কোভিডপূর্ব এবং পরবর্তী কানাডার শিক্ষার্থী পারমিট ট্রেন্ড এবং রিক্রুটমেন্ট পার্টনারদের শিক্ষার্থীদের জন্য তাদের বিদেশ শিক্ষার স্বপ্নকে কীভাবে অ্যাপ্লাই বোর্ড প্লাটফর্মের সহযোগিতায় সফলভাবে পূরণ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা জানান, এই সেমিনারের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল অ্যাপ্লাই বোর্ড এর সেরা রিক্রুটমেন্ট পার্টনারদের নিয়ে র‌্যাফেল ড্র। রিকো ইন্টারন্যাশনালের কর্নধার রফিকুল ইসলাম এই ড্র এর বিজেতা হিসেবে জিতে নেন আপেলর সর্বাধুনিক আইফোন ১৩ প্রো। এরই সঙ্গে রিক্রুইটেমেন্ট পার্টনেরদের আরও ৩ জন কাউন্সিলর জিতে নেন যথাক্রমে ১০০০, ৬০০ ও ৪০০ কানাডিয়ান ডলার সমমূল্যের ট্রাভেল ভাউচার।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী