বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৭:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:১৩

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘এক্সারসাইজ টাইগার সার্ক-৩৮’ সমাপ্ত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে বানৌজা নির্ভিকে এ মহড়া অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহড়ার সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস হতে নির্বাচিত প্রতিনিধিরা মহড়ায় যোগ দেন। মহড়ায় অন্যান্যদের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কমডোর সোয়াড্স কমান্ড এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ মহড়ায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স এবং যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স অংশ নেয়। গত ৮ নভেম্বর শুরু হওয়া যৌথ এ প্রশিক্ষণ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক উন্নয়ন। পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম