আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৫২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৫২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৬ ডিসেম্বর) ভোরে আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দগ্ধরা হলেন, সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, দগ্ধ সোলাইমান ওড়না ব্যবসায়ী।

তার চাচাতো ভাই ইউনুস জানান, ‘তাদের একতলা বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে আজ ভোরে বিকট শব্দ হয়, এরপরপরই আগুন লাগে।

তারা ধারণা করছেন, কোনোভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে। 

/এআইবি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম