ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতি স্মরণে ডাকটিকিট অবমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৬:১২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:১২

ভুটান ও ভারতের ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ। সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম কে দোরাইস্বামী এবং ভূটানের রাষ্ট্রদূত মি. রিনচেন কুইনসেল। 'বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তি উদযাপন’ অনুষ্ঠানটির আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ'৭১। 

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা যে মুক্তিযুদ্ধটা করেছি, তা কোনও বিচ্ছিন্নবাদী আন্দোলন ছিল না। এটা জনযুদ্ধ ছিল। তাই ভারত সবার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবো যারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এবং নির্যাতিত হয়েছেন। একই সঙ্গে ভারতের যে সব সৈনিক আমাদের মাটিকে মুক্তি করতে রক্ত দিয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিলুপ্তির পথে কম খরচে বার্তা পাঠানোর পোস্টকার্ড  
ডাক বিভাগের প্রধান লক্ষ্যের কথা জানালেন ফকির মাহবুব আনাম
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র নতুন ব্যান্ডউইডথ কিনতে বিশেষ বোনাস অফার
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান