প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বসনিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বসনিয়ার রাষ্ট্রদূত মোহাম্মেদ সেনজিকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। বুধবার (৮ ডিসেম্বর) সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দফতরে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৈঠকে তারা বসনিয়ার শ্রমবাজার পরিস্থিতি এবং বসনিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী যেকোনও অনিয়মতান্ত্রিক অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন।

বৈঠকে ‍উপস্থিত ছিলেন— মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের, বসনিয়া দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ তানিম হাসান প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম