ডুরা’র নতুন কমিটিকে মেয়র তাপসের শুভেচ্ছা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ০২:৫১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০২:৫১

সেবাখাতের রিপোর্টারদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এসময় নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ রুহুল আমিন (ভোরের কাগজ), সাধারণ সম্পাদক শাহেদ শফিক (বাংলা ট্রিবিউন), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা সাজু (ঢাকা প্রকাশ), সাংগঠনিক সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রচার ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (কালের কণ্ঠ), প্রশিক্ষণ, গবেষণা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বারেক কায়সার (আনন্দবাজার), কার্যনির্বাহী কমিটির সদস্য মুসা আহমেদ (জাগো নিউজ) ও সদস্য মোহাম্মদ মোস্তফা (প্রথম আলো) উপস্থিত ছিলেন।

এছাড়া সাক্ষাতের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের উপস্থিত ছিলেন।

এসময় মেয়র নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে সেবাখাতের সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন। পাশাপশি নগরীর সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে প্রকাশ করে নগরসেবায় ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম