পাঁচ দিন শাহজালালে দিনেও ২ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬:৪৭

নির্মাণ কাজের জন্য রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে ৮ ঘণ্টা করে বন্ধ থাকছে ফ্লাইট। বিমান বাহিনীর বিজয় দিবসের প্রস্তুতি মহড়া ও প্রদর্শনীর জন্য এবার পাঁচ দিন দিনেও দুই ঘণ্টা করে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সময়ের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো দিনের অন্য সময়ে ছেড়ে যাবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, ১১ থেকে ১৪ ডিসেম্বর, চার দিন বিমান বাহিনীর প্রস্তুতি মহড়া এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রদর্শনীর জন্য সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ থাকবে। এই পাঁচ দিন এই সময়ের ফ্লাইটগুলো দিনের অন্য সময়ে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাজের জন্য হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে ২০২২ সালে ১০ জুন পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজের চলাচল বন্ধ থাকছে। এতে চাপ বাড়লে বিমানবন্দরে যাত্রী সেবা দেওয়া নিয়ে শংকা প্রকাশ করেছে এয়ারলাইন্সগুলো। 

চাপ সামলাতে রাত ও ভোরের ফ্লাইটগুলো দিনের বিভিন্ন সময়ে বিন্যাস করা হয়েছে। তবে এরই মধ্যে বিমানবন্দরে বেড়েছে যাত্রীদের চাপ। এমনিতেই বিমানবন্দরে ট্রলির সংকট হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। দিনে একই সময়ে অনেকগুলো ফ্লাইট থাকলে বোর্ডিং কাউন্টার, কাস্টমস, ইমিগ্রেশনসহ অন্যান্য জায়গায় যাত্রীর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে যাত্রীসেবা ব্যাহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম