বড়দিন: ৫০০ কেজি করে চাল পাবে প্রতিটি গির্জা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ২১:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২২:১৪

দেশের প্রতিটি গির্জায় ৫শ’ কেজি করে চাল বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশের পাঁচ হাজার ৪৭৯টি গির্জার প্রতিটি ৫০০ কেজি করে চাল পাবে। এরইমধ্যে দুই হাজার ৭৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় গির্জাগুলোর অনুকূলে এই বরাদ্দ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ত্রাণের চালের বরাদ্দপত্র সম্প্রতি প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, সচ্ছলতা, দারিদ্র্য এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপ-বরাদ্দ দেবেন। গির্জার সংখ্যা কম হলে অতিরিক্ত চাল বিধি মোতাবেক মজুত রেখে মন্ত্রণালয়কে জানাবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, বড়দিন উপলক্ষে প্রতি বছরই গির্জায় চাল বরাদ্দ দেওয়া হয়। তবে গত বছর সরকারের গুদামে চালের সংকট থাকায় ৫০০ কেজি চালের দামের সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। প্রতি টন চালের মূল্য ধরা হয়েছিল ৪৪ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে প্রতিটি গির্জা ৫০০ কেজি চালের দাম ২২ হাজার ৩৮৩ টাকা করে পেয়েছিল।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম