১৪ ডিসেম্বরের ঘটনা তরুণ প্রজন্মকে জানাতেই প্রতীকী এই কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১১:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:১০

একাত্তরের এই দিনে নিশ্চিত পরাজয় জেনে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালি জাতিকে মেধাশূন্য করতে নির্মমভাবে হত্যা করে এদেশের মেধাবী সন্তানদের। তাদের স্মরণে জাতীয় বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে নেমেছে সাধারণ মানুষের ঢল। দিনটির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সেদিনের ঘটনাকে তুলে ধরেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার বধ্যভূমি এলাকায় প্রতীকী কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংগঠনের উপদেষ্টা হালিম বাদশা।

রায়েরবাজার বধ্যভূমিতে মানুষের ঢল

তিনি বলেন, ‘আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই জাতির মেধাবী সন্তানদের হত্যা করে এই বধ্যভূমিতে ফেলে রাখা হয়। সেই সময়ের ঘটনা নতুন প্রজন্মকে জানানোর জন্য আমাদের এই অবস্থান।’

‘পাকিস্তানি হানাদার বাহিনী ভেবেছিল, দেশটাকে মেধাশূন্য করে দেওয়া হলে এ জাতি কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’, যোগ করেন হালিম বাদশা। তিনি বলেন, ‘তারা জেনে গিয়েছিল, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে; সে কারণেই ১৩ ডিসেম্বর রাতে বুদ্ধিজীবীদের ধরে এনে হত্যা করে এ রায়েরবাজার বধ্যভূমিতে ফেলে রাখা হয়।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধা জানান সাধারণ মানুষ

খেলাঘর আসরের এই উপদেষ্টা আরও বলেন, ‘এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে সেদিনের সেই নারকীয় ঘটনার কিছুটা হলেও তরুণ প্রজন্মকে জানাতে পারবো, এই লক্ষ্যেই প্রতিবছর আমরা এ কর্মসূচি পালন করে আসছি।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম