শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্দেশে মোংলা ছাড়লো নৌবাহিনীর জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৭:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:২০

প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্দেশে মোংলা নৌ জেটি থেকে ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু উবাইদাহ’ । মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জাহাজটি শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্দেশে ছেড়ে যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর আবদুল্লাহ্ আল মামুন চৌধুরীসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামানের নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ সর্বমোট ২৪৮ জন নৌ সদস্য অংশ নিয়েছেন। সফর শেষে জাহাজটি আগামী ৫ জানুয়ারি দেশে ফেরার কথা।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম