মূল্য সংযোজন কর কমানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৬

মূল্য সংযোজন করের পরিমাণ কমানোর সুপারিশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. আব্দুল মান্নান পাটোয়ারী। তিনি বলেন, ‘জরিমানার পরিমাণ বাড়াতে হবে। কিন্তু সেটা ৫-১০ বছর পরে। তখন সবাই আইনটা বুঝে যাবে। আইনের প্রয়োগটা বুঝে যাবে। তাই আমি মনে করি, প্রাথমিকভাবে এই জিনিসগুলো বিবেচনায় আনা উচিত।’

বুধবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২১’ শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, ‘ভ্যাট আইনটি নতুনভাবে প্রচলিত হয়েছে। অনেক প্রতিষ্ঠানের এই আইন সম্পর্কে ধারণা নেই। তাই অনেকে ইচ্ছেকৃত বা অনিচ্ছেকৃতভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অডিটে কেবল তারা ধরা পড়ে।’

আগামীতে ভ্যাট ফাঁকির কোনও সুযোগ নেই জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই সাবেক সদস্য বলেন, ‘এখন যারা ভ্যাট ফাঁকি দিচ্ছে, তারা আগামীতে ফাঁকি দিতে পারবে না। নতুন ভ্যাট মেশিং বসানো হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানে। তাই আপনি যা-ই ক্রয় করবেন, সঙ্গে সঙ্গে সেটার ভ্যাট সার্ভারে যাবে। এই অনলাইন ব্যবস্থা চালু হলে তখন আর ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না।’

রাজস্ব বোর্ড মুশক পরামর্শদাতাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘ভ্যাট আইনের বিষয়ে এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে। ব্যবসায়ীরা ব্যবসা করেন, কিন্তু আইন কানুন সম্পর্কে ধারণা কম। তাই ভুল করেন। সে জন্য আপনারা যারা ভ্যাট নিয়ে কাজ করেন তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই রাজস্ব বোর্ড মুশক পরামর্শের বিষয়টি আইনে নিয়ে আসছেন। তাই আপনারাও আপনাদের কাজগুলো গুরুত্বের সঙ্গে সম্পাদন করবেন।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নূরুল আজহার, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, চাটার্ড সেক্রেটারি এম. নুরুল আলম প্রমুখ।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম