জাতিসংঘের সিডিপিতে পুনর্নিযুক্ত হলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:২৯

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হিসেবে পুনর্নিযুক্ত করেছে  ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক)। শনিবার (১৮ ডিসেম্বর) সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে পুনর্নিযুক্ত করার সিদ্ধান্ত গত ১৩ ডিসেম্বর সিপিডিকে জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মি. লিউ জেনমিন। 

সিডিপি’র সদস্য হিসেবে ড. দেবপ্রিয় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি নিজস্ব সক্ষমতায় কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সিডিপি জাতিসংঘের একটি সহায়ক সংস্থা, যেটি উন্নয়ন নীতি বিষয়ে ইকোসোক’কে পরামর্শ দিয়ে থাকে। স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি এবং তা থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এই কমিটি।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে: দেবপ্রিয়
মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও বিনিয়োগ সংকট মোকাবিলার পরামর্শ সিপিডির 
এখন সরকারের কাছে পৌঁছানো যায়, আগে সম্ভব ছিল না: বিজিএমইএ সভাপতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম