রিহ্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮:২৭

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২১’ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় মোট ২২০টি স্টল থাকছে। এর মধ্যে ২টি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৬টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে মেলায় অংশগ্রহণ করছে।

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। রিহ্যাব মেলা সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে বলেও অভিমত ব্যক্ত করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাবের ফার্স্ট ভাইস  প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। এতে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন শরীফ আলী খানসহ রিহ্যাবের পরিচালক এবং অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রিহ্যাব নেতারা বলেন, করোনার মহামারিকালীন বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছিল আবাসন শিল্প। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী প্রণোদনার সিদ্ধান্তে এই খাত সংকট থেকে রক্ষা পায়। যে অর্থ দেশের বাইরে যাওয়ার কথা ছিল, সেই অর্থ করোনার সময়ে দেশেই আবাসন খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ হয়েছে। তবে সম্প্রতি নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি এবং প্রস্তাবিত ড্যাপের  কারণে উদ্বেগ প্রকাশে করেন তারা। নির্মাণসামগ্রী বিশেষ করে রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধি এবং প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়িত হলে আগামীতে ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাবে।  ফলে স্বাস্থ্যসম্মত উপায়ে বসবাস করার জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যেতে পারে। 

ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ বলেন, ‘নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির ফলে আগামীতে ফ্ল্যাট এর দাম বেড়ে যাবে।

এবছর রিহ্যাব ফেয়ার ২০২১ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লা নূরী এবং এফবিসিসিআইএর প্রেসিডেন্ট জসিম উদ্দিন।

আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবে। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পন্ন অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে।

এই ফেয়ারের এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র তে থাকছে আকর্ষণীয় সব মূল্যবান পুরস্কার। মেলা শেষে প্রতিদিন এবার র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। www.rehabfair2021.com এই ওয়েব সাইটে লটারী বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম