নিয়োগ শেষ না করেই প্রজেক্ট চালু, চাকরি না পাওয়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১৭:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৭:৫৯

উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে পিইডিপি-৪ এর ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ বাস্তবায়নের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করেই প্রজেক্ট চালু করেছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। দুই বছর ধরে লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষা হয়েছে। কিন্তু ফলাফল প্রকাশ না করেই চালু হয়েছে প্রজেক্ট। এতে নিয়োগ পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন চাকরি প্রত্যাশীরা।

সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে নিয়োগ প্রত্যাশী নুর আলম বলেন, ২০১৯ সালের ২৮ অক্টোবর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ২০২০ সালের ২৩ জানুয়ারি আমাদের লিখিত পরীক্ষা গ্রহণ করে আইইআর। একই মাসে আমাদের ফলাফল ঘোষণা করে। এরপর আমাদের ভাইভাও নেয়। কিন্তু ভাইভার ফল দেয়নি।

তিনি আরও বলেন, গত ১৫ ডিসেম্বর থেকে দেখি প্রজেক্ট চালু করা হয়েছে। আমরা চাই আমাদের নিয়োগ পক্রিয়া সম্পন্ন করে প্রজেক্ট চালু করুক।

নিয়োগ প্রত্যাশীরা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের কো অর্ডিনেট করার সুযোগ দেওয়া হোক। আমরা বেকারত্ব থেকে মুক্ত হতে চাই।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম