মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের মৃধার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক তনাই আকন (৪৫) নিহত হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য জানান।
নিহত তনাই আকন ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি বলনে, ‘সকাল সাড়ে ১০টায় শিবচরগামী খড়বোঝাই একটি ট্রাক খোয়াজপুরগামী একটি ভ্যানকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক তনাই আকন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয় এবং ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যায়। পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।’
কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়, বলেন ওসি কামরুল ইসলাম।









