সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:২৭

দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশনের ক্রীড়া সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নগরীর মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত এবং করপোরেশনের আওতাভুক্ত এলাকা হতে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।  

দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মনিরুল ইসলাম মনু, কাজী ফিরোজ রশীদ, হাজি সেলিম, রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী, শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সূত্রে জানা গেছে, সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম ও দিনাত জাহান মুন্নী এবং নৃত্য প্রদর্শন করবেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সমন্বয়ে সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

সংবর্ধণা অনুষ্ঠান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির ২১নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বীর মুক্তিযুদ্ধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৬৬ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের সংবর্ধনা দেওয়া হবে। যদি কেউ উপস্থিত না হতে পারেন তাদের পরিবারের সদস্যরা আসদের আসার জন্য অনুরোধ করা হয়েছে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম