শিশুদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুদের প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশুদের শিশুশ্রম থেকে সরিয়ে এনে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার কান্ডারি হচ্ছে শিশু-কিশোর। এক্ষেত্রে আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক সকলকে অনুপ্রেরণা দেবে। 

অনুষ্ঠানে সমাজসেবা ক্যাটাগরিতে সরেরহাট কল্যাণী শিশু সদন, বাঘা, রাজশাহী, অদম্য মেধাবী ক্যাটাগরিতে দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম, বিজ্ঞান চর্চায় বাংলাদেশ সায়েন্স সোসাইটি, অদম্য সাহসী তরুণী ক্যাটাগরিতে প্রিয়াংকা ভদ্র, ক্রীড়ায় তাহসিন তাজওয়ার জিয়া এবং শিশু কিশোর পত্রিকা ক্যাটাগরিতে মাসিক টইটুম্বুরকে পদক প্রদান করা হয়। 

স্পিকার বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম শিশুনীতি প্রণয়ন করেন। পরবর্তীতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুশ্রম নিরসন নীতি-২০১০, শিশু আইন-২০১৩, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১ প্রণয়ন করেছে। সরকারের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি হয়েছে। অনেক বিত্তশালী ব্যক্তি ও সংস্থা আজ শিশুদের উন্নয়নে কাজ করছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার শিশুদের যথাযথ পরিচর্যা ও তাদের প্রতিভার সুষ্ঠু বিকাশে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুহার এখন প্রায় শূন্যের কোঠায়। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পুষ্টি সকল বিষয়গুলো নিশ্চিত করেছে সরকার। শিশুদের দক্ষ মানবসম্পদ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে সরকার।

আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, কে এম খালিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক