আর মাত্র একদিন পরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট বেথলেহেমে জন্ম নিয়েছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর আগমন ঘটেছিল পৃথিবীতে। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে সান্তাক্লজসহ বাহারী সাজে সাজানো হয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁও। নাসিরুল ইসলামের ক্যামেরায় তোলা ছবিতে বিস্তারিত তুলে ধরা হলো।









