হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক মাইনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২১:০৬

স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০২২-২৩ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি ও দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বিএইচআরএফ’র দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। বার্ষিক সাধারণ সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও তথ্যবান্ধব হওয়ার আহ্বান জানায় বিএইচআরএফ।

সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে লাবনী গুহ রায় (বৈশাখী টেলিভিশন) ও সেবিকা দেবনাথ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক দিনার সুলতানা (বাংলাদেশ টেলিভিশন), অর্থ সম্পাদক বায়েজিদ মুন্সি (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মাহমুদ কমল (মাছরাঙ্গা টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওছিয়া তাজমিম (বিজনেস স্ট্যান্ডার্ড) নির্বাচিত হন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে তৌফিক মারুফ (ডেইলি টাইমস অব বাংলাদেশ), শিশির মোড়ল (দৈনিক প্রথম আলো), জান্নাতুল বাকেয়া কেকা (চ্যানেল আই), আয়নাল হোসেন (আজকের পত্রিকা), ফরিদ উদ্দিন (দৈনিক মানবজমিন), জাকিয়া আহমেদ (বাংলা ট্রিবিউন) ও হাসান মিসবাহ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন) নির্বাচিত হন।

এর আগে বিএইচআরএফ’র বিদায়ী সভাপতি ডেইলি টাইমস অব বাংলাদেশের নির্বাহী সম্পাদক তৌফিক মারুফের সভাপতিত্বে আগের মেয়াদের সাধারণ সম্পাদক রাশেদ বাব্বি ও কোষাধ্যক্ষ নেসার উদ্দিন বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। সভায় বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে বার্ষিক প্রতিবেদন দুটি পাস হয়।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি