লঞ্চে আগুন: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩২

ঝালকাঠিতে নৌপথে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়াদের পরিবারকে ১০ লাখ টাকা ও আহতদের রাষ্ট্রীয় অর্থে সুচিকিৎসার দাবিতে রবিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে সেভ দ্য রোড।

মানববন্ধনে সংগঠনের নেতারা অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, যেসব লঞ্চ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখেনি এবং রিকন্ডিশন ইঞ্জিনে চলছে, সেসব  লঞ্চের রুট পারমিট বাতিলের দাবি জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, ‘আমি মনে করি অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থেকে এ ঘটনা ঘটেছে। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে দেশে যত নৌপরিবহন আছে, তাতে যেন অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়। এটা তদারকির জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন, তারা যেন কাজ করেন।’

দুর্ঘটনার শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মোমিন মেহেদী বলেন, ‘নৌ দুর্ঘটনায় যারা মারা গেছেন, তাদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং যারা দগ্ধ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।’

/জেডএ/ এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম