স্মার্ট কার্ড তুলে নেওয়ার কথা ভাবছে বিএমইটি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭

বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স স্মার্ট কার্ড তুলে নেওয়ার কথা ভাবছে সংস্থাটি। সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে বিএমইটি সম্মেলন কক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থানে কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা ও জনসচেতনতা সৃষ্টিতে মিডিয়ার দায়িত্বশীল অবদান’ শীর্ষক এক কর্মশালায় একথা জানান বিএমইটি’র   মহাপরিচালক মো. শহীদুল আলম।  

তিনি বলেন, ‘বিএমইটি স্মার্ট কার্ডের আইডিয়া আমরা পরিবর্তন করার কথা ভাবছি। তার বদলে স্মার্ট সার্টিফিকেট দেওয়ার চিন্তা আছে। আমরা যদি কর্মীদের সিস্টেমে ক্লিয়ারেন্স করে দেই, সার্টিফিকেটটি ভাজ করে তারা কার্ডে রূপান্তর করতে পারবেন। সেখানে কিউআর কোড থাকবে। সেটি স্ক্যান করে যাচাই করা যাবে। যেকোনও মোবাইল থেকে স্ক্যান করেই তা যাচাই করা যাবে। এখন যে স্মার্ট কার্ড আছে, সেটি আমাদের মেশিন ছাড়া স্ক্যান করার উপায় নেই।’

তিনি বলেন, ‘বিদেশে কেউ যদি এই ক্লিয়ারেন্সের চ্যালেঞ্জে পড়েন, তাহলে আমার মেশিনে স্ক্যান করে লাভ কী হবে। আমরা কিউআর কোড দিলে তো আর জাল সার্টিফিকেট দিতে পারবে না। এমনকি আমাদের সিস্টেমে সার্টিফিকেটের প্রয়োজনও হবে না। যারা চেক করবেন, তারা ইউনিক নম্বর দিয়ে চেক করবে মেলে কিনা, মিলে গেলেই বুঝবে যে ট্রেনিং পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সার্টিফিকেটের প্রয়োজন হলে নিজে নিজে ডাউনলোড করতে পারবেন। ৭-৮ কোটি মানুষের টিকা নেওয়ার সার্টিফিকেট কিন্তু নিজেরাই ডাউনলোড করেছেন। তাহলে যারা বিদেশ যাবেন, তারা নিজেরা নিতে পারবেন না? আমার কাছে আসার দরকার কী? আমার কাছে আসলেই তো তার নানান খরচ। এগুলো থেকে আমরা উত্তরণ  চাই।’ 

শহীদুল আলম বলেন, ‘আমরা চিন্তা করছি, অভিযোগের শুনানি জেলা পর্যায়ে দিয়ে দেবো। যাতে করে রিক্রুটিং এজেন্সিকে গ্রামে গিয়ে জেলায় গিয়ে শুনানি করতে হয়। যার সামনে টাকা দিয়েছিল তার সামনেই সাক্ষী দিক। ঢাকায় বসে না থেকে গ্রামে গিয়ে প্রমাণ দিক যে, প্রতারণা করেনি। আমরা তাদেরকে মানবপাচার আইন থেকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু প্রবাসী কল্যাণ আইনে তো দায়বদ্ধ থাকতে হবে।’

এসময় ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অভিবাসন খাতের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

     

/এসও/এপিএইচ/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যামচ্যামের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি আলা উদ্দিন
অ্যামচ্যামের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহ-সভাপতি আলা উদ্দিন
যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারলেও বিশ্বকাপের পারিশ্রমিক পাচ্ছেন সেই রেফারি 
যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারলেও বিশ্বকাপের পারিশ্রমিক পাচ্ছেন সেই রেফারি 
জানালা খুলে দেখি, এলাকা ঘিরে রেখে অনবরত গুলি ছুড়ছে তারা
জানালা খুলে দেখি, এলাকা ঘিরে রেখে অনবরত গুলি ছুড়ছে তারা
দিল্লির বিমানবন্দরে তথ্য উপদেষ্টার সঙ্গে কী ঘটেছিল 
দিল্লির বিমানবন্দরে তথ্য উপদেষ্টার সঙ্গে কী ঘটেছিল 
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
অপুর ঘরে গেলো সোনার কলস, শাকিবের হাতে উঠলো সত্তর লাখ টাকার ঘড়ি
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর