মেডিক্যাল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২১, ১২:১১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২:১১

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে নৃশংস্যভাবে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে আইইডিসিআরের সামনে প্রতিষ্ঠানটির মেডিক্যাল টেকনোলজিস্টরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। একই সময়ে স্বাস্থ্য অধিদফতরের সামনেও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঢাকার ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা জানান, মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতালের কোভিড-১৯ রোগীদের স্যাম্পল কালেকশন করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত সাইফুলের উপর অতর্কিত হামলা চালালে তিনি মৃত্যুবরণ করেন। এহেন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

ঘটনার ৩৬ ঘণ্টা (মানববন্ধন চলাকালে) পেরিয়ে গেলেও কোনও আসামি গ্রেফতার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে আসামিরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ 

মানববন্ধন থেকে সাইফুলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়। বলা হয়, কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা জীবনবাজি রেখে সেবাদান স্বত্ত্বেও হত্যাকাণ্ডের শিকার হওয়া অত্যন্ত বেদনাদায়ক। এর বিচার নিশ্চিত না হলে অন্যান্য মেডিক্যাল টেকনোলজিস্ট সহ সকল স্বাস্থ্যকর্মী মনোবল হারিয়ে ফেলবেন যা স্বাস্থ্য সেবায় মারাত্মক প্রভাব ফেলবে বলে জানান তারা।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবির স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বলেন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সাইফুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সমাবেশে ঢাকা আইএইচটির শিক্ষক আক্তার হোসেন, জাহিদুল ইসলাম শাহিন, ছাত্রনেতা সাগর আহমেদ শামিম, রায়হান রেজা, আপন ইসলাম, সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল করিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/ইউএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি