পরিকল্পনা পেশার উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: বিআইপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২০:৪১

পরিকল্পনা পেশার প্রকৃত অনুশীলনের মাধ্যমে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংগঠনটি বলছে, বাংলাদেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর অধিক গুরুত্বারোপ করা দরকার। টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উপজেলা পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকার উন্নয়নের যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে তাতে পরিকল্পনাবিদদের সম্পৃক্ত থাকা অত্যাবশ্যকীয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকাস্থ প্ল্যানার্স টাওয়ারে বিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত বিআইপি’র বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনাবিদরা এমন মন্তব্য করেন।

বিআইপি’র ১৪তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ২০২১ সালে বিআইপি’র বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে একটি বিশদ প্রতিবেদন পাঠ করেন। তিনি বলেন, পরিকল্পনা পেশার প্রকৃত অনুশীলন নিশ্চিত করবার মাধ্যমে উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণি পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। ফলে পরিকল্পনাবিদদের উন্নত বাংলাদেশ বিনির্মাণে পেশাগত দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সমাজ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব যেন পরিকল্পনা ও উন্নয়ন সঠিক পথে পরিচালিত হয় বলে মন্তব্য করেন ড. আদিল মুহাম্মদ খান।

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, পেশাগত উন্নয়ন ও অগ্রগতি সবসময়ই একটি ধারাবাহিক প্রক্রিয়া যা কালের পরিক্রমায় নানামুখী চ্যালেঞ্জকে মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসে লিপ্ত। প্রবীণ পরিকল্পনাবিদদের অভিজ্ঞতা এবং নবীন পরিকল্পনাবিদদের উদ্যমকে পাথেয় করে সময়ের পরিক্রমায় বাংলাদেশে পেশা হিসেবে নগর পরিকল্পনা বিকাশ লাভ করেছে বলে তিনি মন্তব্য করেন।

সাধারণ সভার শেষে ইনস্টিটিউটের বিদায়ী সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ নবনির্বাচিত সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাহী বোর্ডের দায়িত্ব হস্তান্তর করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স’র যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবিরের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম