যুগ্ম সচিব আবু হেনা মোর্শেদ জামানের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে টানা চারবার আইডিয়াল স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান থাকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আইডিয়াল স্কুল ও কলেজে পরপর চারবার গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
শিক্ষা মন্ত্রণালয় সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, আইডিয়াল স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও যুগ্ম সচিব আবু হেনা মোর্শেদ জামান ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকোট ইউনুছ আলী আকন্দ।
পরে ইউনুছ আলী আকন্দ বলেন, ‘একই ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানে টানা দুইবারের বেশি চেয়ারম্যান থাকতে পারবে না বলে সুপ্রিম কোর্টের রায়ে নির্দেশনা আছে। কিন্তু এই ব্যক্তি ২০১৭ সাল থেকে টানা চারবার একই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হন, যা আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। তাই ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও অধ্যক্ষকে রেজিস্ট্রি ডাকযোগে একটি আইনি নোটিশ পাঠানো হলেও তারা সেটি গ্রহণ করেননি। তাই প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত রুল-সহ আদেশ দেন।’
তিনি আরও বলেন, ‘ভিকারুননিসা ও আইডিয়াল স্কুল ও কলেজের গভর্নিং বডি আমলাদের দখলে রয়েছে।









