ডাক্তারির জাল সনদধারীকে পুলিশে দিলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৪:৫০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪:৫০

দুদকের মামলায় আগাম জামিন নিতে আসা ডাক্তারির জাল সনদধারী মাহমুদুল হাসানকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মামলার বাকি ১৩ আসামিকে গ্রেফতার করতে দুদক, পুলিশের আইজি ও র‍্যাবকে নির্দেশ দিয়েছেন আদালত।

তার আগাম জামিনের আবেদন শুনানিকালে সোমবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শাহানুর আলম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন এবিএম বায়েজিদ।।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা জানিয়েছিলেন তারা চীনের তাঈশান মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সনদ নিয়েছেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাদের সনদ জাল।

তারা আরও জানান, তারা ট্যুরিস্ট ভিসায় চীনে গেলেও তাঈশান মেডিক্যাল কলেজে পড়েননি। এমন প্রতারণার ঘটনায় ক্ষুব্ধ চীনও। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে দেশটি।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম