মৎস্য অধিদফতরের নতুন ডিজি মাহবুবুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৭:১৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭:১৪

বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা খন্দকার মাহবুবুল হক মৎস্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন । তিনি কাজী শামস আফরোজের স্থলাভিষিক্ত হলেন।

গত ২৯ ডিসেম্বর (বুধবার) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। এর আগে তিনি একই অধিদফতরের  অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা মৎস্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার মাহবুবুল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মৎস্য অধিদফতরের মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারি করে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কাজী শামস আফরোজ ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত মৎস্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম