রূপালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৩:৩৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৩:৩৫

রূপালী ব্যাংকের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী দুই-এক দিনের মধ্যে এই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের ১১৭ শতাংশ জমি বন্ধকি দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে আনা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযুক্তরা হলেন- রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিন, সাবেক উপ-ব্যবস্থাপনা কাজী মো. নেয়ামত উল্লাহ, রূপালী সদন করপোরেট শাখার সাবেক প্রধান মো. সিরাজ উদ্দিন, একই শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমানে হোম লোন শাখার উপ-মহা ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন, শিল্প ঋণ বিভাগের সাবেক ডিজিএম (চলতি দায়িত্ব) সৈয়দ আবুল মনসুর এবং একই বিভাগের সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমানে স্থানীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু নাছের মো. রিয়াজুল হক। 

রূপালী ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা ছাড়াও চার্জশিটে মতিঝিল এলাকার এইচ আর স্পিনিং মিলস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, চেয়ারম্যান শাহিন রহমান ও পরিচালক মো. মাসুদুর রহমানের নাম রয়েছে। 

দুদক সূত্র জানায়, চার্জশিটে বলা হয়েছে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক একে অন্যের সহযোগিতায় প্রতারণাপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ১১৭ শতাংশ জমি বন্ধকী দলিলের মাধ্যমে রূপালী ব্যাংক লি. এর মেয়াদি প্রকল্প ঋণের বিপরীতে বন্ধক প্রদানসহ রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের শিল্প ঋণ বিভাগ এইচ আর স্পিনিং মিলস প্রাইভেট লিমিটেডকে দুই দফায় ৯৬ কোটি টাকা ঋণ অনুমোদন করে। এর মধ্যে ছাড়কৃত ৯৪ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৮৮৭ টাকা (যার মধ্যে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আরোপিত সুদ ৯০ কোটি ৬৩ লাখ টাকা) অনুমোদন, বিতরণ ও উত্তোলন করে আত্মসাৎ করেছেন অভিযুক্তরা। দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এ সংক্রান্তে দায়েরকৃত মামলাটি তদন্ত শেষে চার্জশিটের জন্য কমিশনে জমা দেন। 

/এনএল/ইউএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম