নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ পদে নিয়োগের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৬:৩০আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬:৩০

দশম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত পাঁচ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন— আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে দশম বিজেএস’র নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলে রিটকারীরা আবেদন করেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় ২০১৯ সালে তারা হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের ওপর জারি করা রুলের শুনানি নিয়ে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম