ইউসেপ পরিচালিত ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে চালু হচ্ছে জেএসসি ভোকেশনাল কোর্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৯:০৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:১৬

২০২২ শিক্ষাবর্ষে ইউসেপ-বাংলাদেশ পরিচালিত ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি ভোকেশনাল কোর্স চালুর পদক্ষেপ হিসেবে পাইলটিংয়ের জন্য এসব কারিগরি স্কুলকে নির্বাচন করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউসেপ-বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের উপস্থিতিতে চুক্তিতে সই করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান এবং ইউসেপের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষ থেকে ইউসেপ নিজেদের প্রণীত শিক্ষাক্রমের পরিবর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করে তাদের ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে এর আগে সাধারণ ধারার বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে। সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ও যুবাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ পরিচালিত এসব বিদ্যালয়কে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে।

এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, সরকার অনুমোদিত জাতীয় যোগ্যতা কাঠামো বাস্তবায়ন, শিক্ষা উপকরণ উন্নয়নসহ কারিগরি শিক্ষা সম্প্রসারণে উভয় পক্ষ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম