কমলাপুর স্টেশন থেকে অচেতন দম্পতি উদ্ধার, স্বামীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৯:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০

রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এক দম্পতিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোকসেদ আলী মন্ডল। তিনি পেশায় নিরাপত্তাকর্মী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর)  উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, এক স্বজনের মৃত্যুর খবর পেয়ে মোকসেদ গ্রামের বাড়ি জয়পুরহাটে যাচ্ছিলেন।  রবিবার (২ জানুয়ারি) রাতে মোকসেদ ও তার স্ত্রী জীবন নেসা (৬০)  কমলাপুর রেলস্টেশনে যান। সেখানে তারা কিছু খেয়েছিলেন। পরে দুজনেই অচেতন হয়ে পরেন। স্টেশন থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার  (৪ জানুয়ারি) মারা যান মোকসেদ। প্রাথমিক চিকিৎসা শেষে জীবন নেসাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসআই আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে

জয়পুরহাট  জেলার সদর উপজেলার দোগাছি গ্রামের মৃত আব্দুল খলিল মন্ডলের ছেলে মোকছেদ। রামপুরা একটি বাসায় নিরাপত্তা কর্মীর কাজ করতেন তিনি। পরিবারের সঙ্গে সেখানেই থাকতেন।

/এআরআর/এআইবি/এমআর/
সম্পর্কিত
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
কমলাপুরে বাড়ছে ভিড়, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
এ যেন এক অন্যরকম উৎসবমুখর ব্যস্ততা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম