আজ ঢাকায় আসছে কুইন্স ব্যাটন

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ০৮:০৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৮:০৪

পাঁচ দিনের সফরে ২২তম কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ইংল্যান্ডের বার্মিংহাম শহরে আগামী ২৮ জুলাই থেকে ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের রানীর বার্তা নিয়ে কমনওয়েলথ ভুক্ত দেশ পরিভ্রমণের অংশ হিসেবে কাল কুইন্স ব্যাটনটি বাংলাদেশ সফরে আসছে।  

শ্রীলংকা থেকে আজ সকাল সাড়ে ১১টায় ব্যাটনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করবে বলে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিয়ে যাওয়া হবে ব্যাটনটি। সবশেষ ৯ জানুয়ারি রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অলিম্পিক ভবনে আনা হবে রানীর বার্তাবাহক কুইন্স ব্যাটন।

কমনওয়েলথ ভুক্ত ৭২টি দেশ ও অঞ্চলের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অংশ হিসেবে কুইন্স ব্যাটন র‌্যালিটি বিশেষ ভুমিকা পালন করে। গত বছর ৭ অক্টোবর বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় বার্মিংহাম ২০২২ গেমসের ব্যাটন র‌্যালি। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম