হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৫:১৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫:১৮

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি বহিষ্কৃত ‘বিতর্কিত’ নেতা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল (৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখায় (জিআর) অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ সাজেদা লতা। তবে অভিযোগপত্র বিষয়ে এখনও কোনও আদেশ হয়নি।

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা আরও পৃথক তিনটি মামলা রয়েছে। বর্তমানে সব মামলায় জামিনে আছেন তিনি।

গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাওয়া গেছে। এছাড়া ক্যাসিনো সরঞ্জাম আর হরিণের চামড়া উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী