রাজধানীর নয়াপল্টনে ট্রাকের ধাক্কায় বাবু (১৪) নামে এক পথচারী কিশোর নিহত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।
পল্টন থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নয়া পল্টনে ভিক্টর হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।’
তিনি জানান, খবর পেয়ে পুলিশ সেখান থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত কিশোরটির কোনও পরিচয় জানা যায়নি।
এসআই জলিল বলেন, ‘এ ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্ত করা যায়নি।’









