আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৮:০২আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:৩৬

আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে থাকবে। কমে আসবে শীতের প্রকোপ। এরপর জানুয়ারির ১১ তারিখ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি কয়েক দিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে। বৃষ্টি কমার পর আবার নামতে পারে তাপমাত্রা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছিতে ১০ দশমিক ৩, যা গতকাল ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৩ দশমিক ৩, আজ ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  একইভাবে ময়মনসিংহে  ছিল ১২ দশমিক ৬, আজ ১২ দশমিক ৩,  চট্টগ্রামে ছিল ১৫ দশমিক ৫, আজ ১৫, সিলেটে ছিল ১৩ দশমিক ৯, আজ ১৩ দশমিক ৮, রাজশাহীতে ছিল ৯ দশমিক ৫, আজ ১০ দশমিক ৯, রংপুরে ছিল ১০ দশমিক ৬, আজ ১১ দশমিক ৩, খুলনায় ছিল ১২ দশমিক ৫, আজও একই আছে এবং বরিশালে ছিল ১১ দশমিক ৬, আজ ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এরপরে আবার কমতে পারে তাপমাত্রা। মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে বলে তিনি জানান। এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় আবার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পড়ুন:
আবহাওয়ার আরও খবর। 
তাপমাত্রার আরও খবর।
শৈত্যপ্রবাহ- এর খবর। 

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম