পাঁচ বছরে এক চেয়ারম্যানের ৪০ বিঘা জমি, দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ১৪:৫৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৪:৫৫

২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র পাঁচ বছরে প্রায় ৪০ বিঘা জমির মালিক হয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তার নাম এস এম দীন ইসলাম। তিনি খুলনার তেরখাদা উপজেলার ৩ নম্বর ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক আল আমীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, এস এম দীন ইসলামের বিরুদ্ধে অসাধু কার্যকলাপের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য গ্রহণ করে। প্রাথমিক অনুসন্ধান শেষে কমিশন আসামি এস এম দীন ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে এজাহার দায়েরের অনুমোদন দেয়। এস এম দীন ইসলাম ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান থাকাকালে ২৯টি দলিলমূলে মোট ১৩.৯২১ একর জমি (প্রায় ৪০ বিঘা) যার মূল্য হিসাবে মোট ৯১ লাখ হাজার ২৫০ টাকার সম্পদ অর্জন করেন।

দুদক আরও জানায়, অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. শাওন মিয়া বিষয়টি অনুসন্ধান করেন। অনুসন্ধানকালে জিজ্ঞাসাবাদে আসামি এই টাকার উৎস সংক্রান্ত কোনও প্রমাণ দিতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানকালেও এই সম্পদের বৈধ কোনও উৎস পাওয়া যায়নি। ফলে আসামি এস এম দীন ইসলামের বর্ণিত ৯১ লাখ চার হাজার ২৫০ টাকা মূল্যের ক্রয় করা জমি তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মর্মে অনুসন্ধানে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, অসাধু উপায়ে ও অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় আসামি এস এম দীন ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের একজন কর্মকর্তা জানান, মামলার তদন্তকালে তার আরও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেলে তা এ মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম