ডা. মুরাদের বিরুদ্ধে তদন্তে আদালতের অনুমতির অপেক্ষায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৯:৪৪ আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরির তদন্তের জন্য আদালতের অনুমোদন চাওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই রাজিব হাসান।

শনিবার (৮ জানুয়ারি) রাতে জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব হাসান বলেন, জিডির কাগজপত্র আমরা আজ আদালতে দাখিল করেছি। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আদালত যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

এখনও ডাক্তার জাহানারা শঙ্কায় রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাজিব বলেন, ধানমন্ডির বাসায় আমরা পুলিশি নজরদারি বৃদ্ধি করেছি। টহল জোরদার রয়েছে। জাহানারা এহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা তাকে আশ্বস্ত করেছি। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী  জাহানারা এহসান।  পরবর্তীতে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মুরাদ হাসান এর আগেই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন বিকালে স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন ডাক্তার জাহানারা এহসান।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা