জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ২৩:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২৩:৪৮

দেশে পঞ্চমবারের মতো বেসরকারি উদ্যোগে জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস পালিত হয়েছে। দিনটি পালনের অংশ হিসেবে শনিবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনা ও জননীর জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

জানুয়ারি মাসকে সচেতনতার মাস হিসেবে পালনের পাশাপাশি ২০১৮ সাল থেকে জানুয়ারির দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে জরায়ুমুখের ক্যানসার সচেতনতা দিবস পালন করে আসছে মার্চ ফর মাদার (জননীর জন্য পদযাত্রা) নামের প্ল্যাটফর্ম। এই দিবস উদযাপনের অংশ হিসেবে ১৭টি সংগঠনের সমন্বয়ে গোলটেবিল আলোচনা, পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বৈশ্বিক কৌশল: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মূল বক্তব্য রাখেন মার্চ ফর মাদার মোর্চার প্রধান সমন্বয়কারী ক্যানসার রোগতত্ত্ববিদ ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট গাইনি অনকোলজিস্ট ও কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন। প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার,  ঢাকা কমিউনিটি মেডিক্যার কলেজ হাসপাতালের অধ্যাপক সারিয়া তাসনিম, ঢাকা মেডিক্যার কলেজের গাইনি অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম সাহিদা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের অধ্যাপক ফৌজিয়া হোসেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের গাইনি অনকোলজি বিভাগের অধ্যাপক রোকেয়া আনোয়ার, রেডিয়েশন অনকোলি বিভাগের অধ্যাপক রাকিব উদ্দিন আহমেদ, অনকোলজিস্ট প্রফেসর মো. খোরশেদ আলম, নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য  শিরিন হক, বাংলাদেশ ওয়াইডব্লিউসি-এর জাতীয় সেক্রেটারি জেনারেল হেলেন মনিষা সরকার, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সেক্রেটারি এবং সিইও মোসাররাত জাহান সৌরভ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা ও হারমনি ট্রাস্টের হেলথ কেয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দা শাহিদা সুলতানা। মুক্ত আলোচনায় আরও অনেকে অংশ নেন।

আলোচনা শেষে জননীর জন্য পদযাত্রা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয় প্রেস ক্লাব থেকে বিজয়নগর, কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম