কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে পারি, সে চেষ্টাই চালাবো: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৪:৩২আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪:৪৮

সবাইকে টিকার আওতায় এনে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে পারি, সে চেষ্টাই চালানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৯ জানুয়ারি) ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ায় মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘টিকা কার্যক্রম জোরেশোরে চলছে। সবাইকে টিকার আওতায় এনে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে পারি, সে চেষ্টাই চালাবো। যদি মনে হয় খোলা রাখলে সংক্রমণ বাড়বে, খোলা থাকার কারণে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো।’

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা বলছেন বন্ধ করার সিদ্ধান্ত হয়ে গেছে, হয়ে যাচ্ছে, তারা শুধু একটি সেনসেশন ক্রিয়েট করার জন্য বলছেন। তারা সবসময়ই গুজব ছড়ায়, গুজবে কান দেবেন না। যদি বন্ধ করতে হয় আমরাই বলবো। প্রয়োজনে বন্ধ করবো। যতক্ষণ পর্যন্ত সেই প্রয়োজন না অনুভূত হবে, ততক্ষণ নিশ্চয় আমরা বন্ধ করবো না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা স্বাভাবিক একটা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাক। কাজেই সবাইকে সচেতন হতে হবে। সবার কাছে আমার আবেদন, আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম