এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ১১৫ শতাংশের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৮:০১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮:০১

গত এক সপ্তাহে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা তার আগের সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশের বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এই সময়ে আর মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

রবিবার ( ৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, গত এক সপ্তাহে বাংলাদেশে এক লাখ ৩৪ হাজার ১১৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যা  আগের সপ্তাহের তুলনায় প্রায় আড়াই শতাংশ বেশি। গত ৭  দিনে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৩০০ জন যা তার আগের সাত দিনের তুলনায় তিন হাজার ৩৭৬ জন বা ১১৫ শতাংশেরও বেশি।

গত সাত দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন, আগের সপ্তাহের তুলনায় সেটা ১৫ শতাংশ বেশি।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে গত দুইমাসে সংক্রমণের মাত্রা দুই শতাংশের নিচে থাকলেও গত সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি প্রতিদিন একটু একটু করে শনাক্তের হার এবং শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে।

গত ২ জানুয়ারিতে রোগী শনাক্ত হয় ৫৫৭ জন, গত আট জানুয়ারি সেখানে শনাক্ত হয়েছেন এক হাজার ১১৬ জন। শতকরা হিসেবে সেটা জানুয়ারির শুরুতে শনাক্তের হার ছিল তিন শতাংশের নিচে, সেটি এখন প্রায় ছয় শতাংশের কাছাকাছি— বলেন তিনি।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম