জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিন বিচারপতির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৮:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮:২৮

শপথ গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি।

রবিবার (৯ জানুয়ারি) বিকালে ধানমন্ডির ৩২ নম্বরে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এসময় তাদের সঙ্গে সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বিচারপতি নিয়োগের তথ্য জানানো হয়।

এদিন চার বিচারপতির মধ্যে তিন জনকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  অসুস্থতা নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকায় বিচারপতি এফ আর এম নাজমুল আহসানকে পরবর্তীতে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।

 পরে রীতি অনুসারে আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তিন বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়।

নতুন এই নিয়োগের ফলে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো আট জন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আরও দায়িত্ব পালন করছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম