ঢাকাবাসীকে পানির শতভাগ নিশ্চয়তা দিতে পারছি: তাকসিম এ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ২০:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২০:৪৬

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, আমরা (ঢাকা ওয়াসা) ঢাকা শহরের মানুষের জন্য পানি ব্যবস্থার শতভাগ নিশ্চয়তা দিতে পারবো এবং সে অবস্থায় আমরা পৌঁছে গেছি। সোমবার (১০ জানুয়ারি) ওয়াসা ভবনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে গতানুগতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে একটি পরিবর্তন আনা। আমরা একে ডিজিটাল করতে চাই। এটা করতে পেরেছি।

ওয়াসা এমডি আরও বলেন, ঢাকা শহরের মানুষের জন্য পানি ব্যবস্থার শতভাগ নিশ্চিয়তা দিতে পারবো। সে রকম অবস্থায় আমরা এসেছি। এখন মেজর কোনও সমস্যা নেই। তকে কিছু মাইনর সমস্যা রয়েছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঢাকা ওয়াসার কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তবে ভুল হতেই পারে। ভুলের মাধ্যমে ক্ষতিও হতে পারে। কিন্তু সামান্য দুর্নীতি হলে তাহ সহ্য করা হয় না। 

তিনি আরও বলেন, এক সময় পানির জন্য কলসি মিছিল হতো। সেনাবাহিনী দিয়ে পাম্প পাহারা দেওয়া লাগতো। এখন এসব নেই। সবার ঘরে ঘরে পানি পৌঁছে যাচ্ছে।

পানিতে দুর্গন্ধের বিষয়ে ঢাকা ওয়াসার পরিচালক (কারিগরি) একেএম সহিদ উদ্দিন বলেন, শীতকালে শীতলক্ষার পানি একেবারেই আলকাতরার মতো কালো হয়ে যায়। সেই পানিকে শোধন করে আমরা বিশুদ্ধ করে সরবরাহ করে থাকি। সেই দূষণের দায় দায়িত্ব তো আমাদের না। তারপরও আমরা চেষ্টা করে একে ট্রিটমেন্ট দিয়ে বিশুদ্ধ করতে।

ডুরা সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন  ঢাকা ওয়াসার পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিশাত মজুমদার, বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, সচিব শারমিন হক আমির, উপ-প্রধান তথ্য কর্মকর্তা এসএম মোস্তফা তারেক, তথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের ও স্টাফ অফিসার বদরুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডুরা’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, হাসিব মাহমুদ শাহ, সাধারণ সম্পাদক শাহেদ শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা সাজু, সাংগঠনিক সম্পাদক নিলয় মামুন, প্রচার ও দফতর সম্পাদক জহিরুল ইসলাম; প্রশিক্ষণ, গবেষণা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বারেক কায়সার; কার্যনির্বাহী কমিটির সদস্য তোফাজ্জল হোসেন রুবেল, রফিকুল ইসলাম রনি, সদস্য সাদ্দাম হোসাইন ও আবির হাকিম।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম