আমেরিকায় সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। বুধবার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনালের আইটি উপদেষ্টা মেহেদী মাসুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সফরের উদ্দেশ্যে গত ১৭ ডিসেম্বর আমেরিকায় যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। এরপর গত ৭ জানুয়ারি পরীক্ষার মাধ্যমে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানতে পারেন। এরপর থেকে তিনি আমেরকিায় ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। পুরোপুরি সুস্থ হলে তবেই তিনি দেশে ফিরবেন।
প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম দায়িত্ব পালন করে আসছেন।









