‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে’

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭:০৬

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) আয়োজিত কূটনৈতিক সম্মেলন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এসময় সম্প্রতি 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' লাভ করায় উপাচার্য ডিইউমুনাকে অভিনন্দন জানান।

এসময় আরও বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলাম ও মহাসচিব খন্দকার কায়েস।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম