উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার-২০২২ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৮:০৮আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৮:০৮

সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী এই সেমিনারে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতাসহ জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যে কোন দেশের জন্য অনুকরণীয়। বাংলাদেশের নারীরা সশস্ত্র বাহিনী, পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছে। বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষী মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে।

দিনব্যাপী এই সেমিনারে সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর কর্মকর্তা, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে ওই বিষয়ে উপস্থাপন ও আলোচনা করেন। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, বাহিনী, সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিদেশি সংস্থা থেকে সামরিক ও বেসামরিক প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম