সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ২৩:৪৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:১৫

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় লাশ উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ। দারুস সালাম থানার উপ-পরিদর্শক শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। লাশ বেশ কয়েকদিন এখানে ছিল। অনেকটাই গলিত অবস্থায় আমরা উদ্ধার করেছি। সরকারি বাঙলা কলেজের কর্তৃপক্ষ আমাদেরকে জানায় ভবনের পাঁচ তলায় একটি মরদেহ পড়ে রয়েছে। পরে আমরা সেই মরদেহ উদ্ধার করি। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শাহিদুল ইসলাম জানান, এটি হত্যা না অন্য কোনও বিষয় জড়িত রয়েছে এ বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত চলছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক